ব্যক্তিগত গাড়ি
গাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন
চুরি ও অননুমোদিত ব্যবহারের দ্রুত শনাক্তকরণ
পরিবারের নিরাপত্তা বাড়ান
যেকোনো সময় গাড়ির অবস্থান জানুন
যানবাহনের অবস্থান, নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব সুবিধা এক প্ল্যাটফর্মে।
সাধারণ ট্র্যাকিংয়ের বাইরে — গাড়ি চুরি রোধ, ফ্লিট ম্যানেজমেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসার জন্য বিশেষ সুবিধা।
SOS, পাওয়ার কাট বা অস্বাভাবিক চলাচলে আমাদের মনিটরিং টিম সাথে সাথে আপনাকে ফোন করে ব্যবস্থা নেয়।
পার্কিং মোড চালু থাকলে গাড়ি নড়লেই সতর্কবার্তা — চুরি হওয়ার আগেই জানতে পারবেন, মোবাইল থেকে ইঞ্জিন লক করুন।
কেউ ডিভাইসের তার কাটলে বা খুলে ফেললে সাথে সাথে খবর পাবেন — ব্যাকআপ ব্যাটারিতে ট্র্যাকিং চলতেই থাকে।
বাস-ট্রাকে লাইভ ক্যামেরা ও ঘটনার ভিডিও — দুর্ঘটনা বা অভিযোগে প্রমাণ সহ সিদ্ধান্ত নিন।
তেল কত নিলেন, কত খরচ হলো আর কোথায় তেল কমে গেল — জ্বালানি চুরি ধরুন সহজে।
অতিরিক্ত গতি, হার্ড ব্রেক ও অলস সময় মিলিয়ে প্রতিটি চালকের স্কোর — নিরাপদ চালনায় উৎসাহ দিন।
সার্ভিসিং, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই জানিয়ে দেয়।
ফ্লিটের চালকরা নিজের অ্যাপে ট্রিপ, খরচ ও ডিউটি দেখেন — অফিস সব রিপোর্ট পায় এক জায়গায়।
প্রতিটি ফিচার আপনার যানবাহনের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও দক্ষ ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে।
লাইভ লোকেশন, চলাচলের ইতিহাস ও নির্ধারিত এলাকার মাধ্যমে আপনার যানবাহনের অবস্থান সম্পর্কে থাকুন আপডেট।
মানচিত্রে আপনার যানবাহনের বর্তমান অবস্থান দেখুন।
যানবাহনের চলাচল সরাসরি মানচিত্রে পর্যবেক্ষণ করুন।
আগের যাত্রায় কোন পথে যানবাহন চলেছে, তা পর্যালোচনা করুন।
নির্দিষ্ট এলাকার সীমানা নির্ধারণ করে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করুন।
প্রয়োজন অনুযায়ী অন্যদের সঙ্গে যানবাহনের বর্তমান অবস্থান শেয়ার করুন।
সমর্থিত মানচিত্রে নির্দিষ্ট এলাকার কাছাকাছি থাকা যানবাহন খুঁজে দেখুন।
অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিক অ্যালার্ট পেয়ে দ্রুত ব্যবস্থা নিন।
নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে সাথে সাথে সতর্কবার্তা পান।
দূর থেকেই নিরাপদে যানবাহনের ইঞ্জিন নিয়ন্ত্রণ করুন।
অনুমতি ছাড়া যানবাহন টেনে নেওয়া হলে নোটিফিকেশন পান।
ডিভাইসের পাওয়ার বিচ্ছিন্ন হলে সঙ্গে সঙ্গে জানুন।
জরুরি মুহূর্তে এক চাপেই সাহায্যের বার্তা পাঠান।
গুরুত্বপূর্ণ সব আপডেট সময়মতো মোবাইলে পান।
ট্রিপ, মাইলেজ ও ড্রাইভিং আচরণের বিস্তারিত রিপোর্ট দেখে যানবাহন ব্যবস্থাপনা আরও দক্ষ করুন।
চালকের গতি ও ড্রাইভিং আচরণের বিশ্লেষণ দেখুন।
প্রতিটি যাত্রার সময়, দূরত্ব ও বিরতির তথ্য পান।
দৈনিক ও মাসিক চলাচলের দূরত্ব হিসাব করুন।
জ্বালানি খরচ পর্যবেক্ষণ করে ব্যয় নিয়ন্ত্রণ করুন।
যানবাহন ও ডিভাইসের ব্যাটারির অবস্থা জানুন।
প্রয়োজনীয় রিপোর্ট সহজেই ডাউনলোড ও সংরক্ষণ করুন।
ব্যক্তিগত গাড়ি থেকে বড় ফ্লিট — সব যানবাহন সহজে সংগঠিত ও নিয়ন্ত্রণ করুন।
একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক যানবাহন পর্যবেক্ষণ করুন।
ধরন বা কাজ অনুযায়ী যানবাহন গ্রুপে ভাগ করুন।
দলের সদস্যদের জন্য আলাদা অ্যাক্সেস নির্ধারণ করুন।
প্রয়োজনে দূর থেকে যানবাহন নিয়ন্ত্রণ করুন।
মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে যানবাহনের খোঁজ রাখুন।
অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে সব ফিচার হাতের মুঠোয়।
বড় স্ক্রিনে বিস্তারিত ড্যাশবোর্ড ও রিপোর্ট দেখুন।
পরিবার বা দলের সাথে লোকেশন শেয়ার করুন।
অ্যাপে তাৎক্ষণিক পুশ নোটিফিকেশন পান।
সুরক্ষা GPS ট্র্যাকিং ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ব্যবসায়িক ফ্লিট—সব ধরনের যানবাহন ব্যবস্থাপনাকে করে আরও সহজ ও নির্ভরযোগ্য।
সুরক্ষা GPS ট্র্যাকার, ইনস্টলেশন, মোবাইল অ্যাপ এবং সেবা সম্পর্কিত সাধারণ প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন। আরও সহায়তার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সাপোর্ট টিম আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে এবং সঠিক GPS সমাধান বেছে নিতে সহায়তা করতে প্রস্তুত।
হ্যাঁ, সুরক্ষা GPS ট্র্যাকার মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক ও বাসসহ প্রায় সব ধরনের যানবাহনে ব্যবহার করা যায়।
GPS ডিভাইস স্যাটেলাইট ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনার গাড়ির অবস্থান সংগ্রহ করে এবং মোবাইল অ্যাপে রিয়েল-টাইমে প্রদর্শন করে।
হ্যাঁ, ইঞ্জিন লক ফিচার সক্রিয় থাকলে মোবাইল অ্যাপ থেকেই নিরাপদভাবে আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ বা চালু করতে পারবেন।
গাড়ি অনুমতি ছাড়া চালু হলে বা নির্ধারিত এলাকার বাইরে গেলেই মোবাইলে অ্যালার্ট আসে। অ্যাপে লাইভ লোকেশন দেখে মোবাইল থেকেই ইঞ্জিন লক করতে পারবেন, আর সেই লোকেশন পুলিশকে দেওয়া যায় — এভাবে জিপিএস ট্র্যাকার গাড়ি চুরি রোধ ও উদ্ধারে সাহায্য করে।
হ্যাঁ, সুরক্ষা GPS অ্যাপ Google Play Store এবং Apple App Store — দুই জায়গাতেই পাওয়া যায়।
নেটওয়ার্ক না থাকলে ডিভাইস লোকেশন ডেটা সংরক্ষণ করে রাখে এবং সংযোগ ফিরে এলে স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে পাঠিয়ে দেয়।
একাধিক ট্রাক, বাস বা কাভার্ড ভ্যান এক ড্যাশবোর্ডে দেখা যায়। প্রতিটি গাড়ির ট্রিপ, দূরত্ব, থামার সময়, ওভারস্পিড ও জ্বালানির রিপোর্ট পাবেন — এতে খরচ কমে আর ড্রাইভার পরিচালনা সহজ হয়।
দাম নির্ভর করে যানবাহনের ধরন ও ফিচারের ওপর — বাইক, কার, বাস-ট্রাক ও ভারী যানবাহনের আলাদা মডেল আছে। সব মডেলের হালনাগাদ দাম জিপিএস ডিভাইস পেজে দেখুন, অথবা কল করে ফ্রি পরামর্শ নিন।
সুরক্ষা GPS ট্র্যাকার দিয়ে রিয়েল-টাইম ট্র্যাকিং, অ্যালার্ট এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন আপনার হাতেই।